সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচার ও কাদা ছোড়াছুড়ির প্রতিবাদে সংবাদ সম্মেলন - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, October 31, 2026

সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচার ও কাদা ছোড়াছুড়ির প্রতিবাদে সংবাদ সম্মেলন

 


​সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নকে কেন্দ্র করে চলমান বিভিন্ন অপ্রচার ও কাদা ছোড়াছুড়ির প্রকৃত ঘটনা তুলে ধরেছেন সংগঠনের সভাপতি মো. আব্দুল বারী। ৩ নভেম্বর ২০২৬ তারিখে প্রদত্ত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এই তথ্য গণমাধ্যমকে জানান।

​বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় ৬ বছর আগে শহরের পলাশপোল ইসলামী হাসপাতালের সামনে ১০ তলা বিশিষ্ট একটি নতুন ভবন নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হলে মফিজুল নামের এক ব্যক্তি এতে এগিয়ে থাকেন। পরবর্তীতে তোফাজ্জেল নামের এক সাব-কন্টাক্টর সংগঠনের নিয়ম ভেঙে অবৈধভাবে প্রবেশ করায় বিষয়টি নিয়ে ইউনিয়নে একটি শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। শালিসে তোফাজ্জেলকে ওই কাজ না করার সিদ্ধান্ত দেওয়া হলেও তিনি তা অমান্য করার কথা বলেন। এর পরিপ্রেক্ষিতে ভবন মালিককে বাইরের মিস্ত্রি দিয়ে ভবন নির্মাণের পরামর্শ দেওয়া হয় এবং সেই অনুযায়ী খুলনা থেকে মিস্ত্রি এনে ভবনের স্ট্রাকচারের কাজ সম্পন্ন করা হয়।

​পরবর্তীতে ভবন মালিক পক্ষ ইউনিয়নের সাথে কোনো আলোচনা ছাড়াই ফিনিশিং কাজের জন্য সাতক্ষীরার ঠিকাদার সাইদুলকে নিয়োগ দিলে ইউনিয়ন অফিসে বিষয়টি জানিয়ে কাজটি না করার পরামর্শ দেওয়া হয় এবং সাইদুল কাজ বন্ধ রাখেন। পরবর্তীতে ভবন মালিক পূর্বের ভুলের জন্য ক্ষমা চেয়ে ও বিষয়টি পুনর্বিবেচনার আবেদন করলে গত ২৫ অক্টোবর ২০২৬ তারিখে কার্যনির্বাহী কমিটির একটি মিটিং আহ্বান করা হয়।

​মিটিংয়ের শুরুতে ঠিকাদার সাইদুল ইসলাম কিছু সহকারী মিস্ত্রি নিয়ে উপস্থিত হলে সমিতির সভাপতি শারীরিক অসুস্থতার কারণে অফিস ত্যাগ করেন। এ সময় সংগঠনের কর্মকর্তা ও সাইদুলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং উভয়পক্ষ থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেন। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফেসবুকে একে অপরের বিরুদ্ধে অপপ্রচারের মাধ্যমে উভয় পক্ষের সম্মানহানি করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

​সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সভাপতি মো. আব্দুল বারী প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের প্রতি দ্রুত এই বিষয়টি সমাধান করার জন্য জোরালো অনুরোধ জানিয়েছেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages