সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কতিপয় বিজ্ঞ সিনিয়র সদস্যবৃন্দকে লাঞ্ছিত ও পেশাগত দায়িত্বে অবজ্ঞা করার প্রতিবাদে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে একটি জরুরি তলবি সভার আয়োজন করা হয়েছে।
সোমবার (০২ নভেম্বর) দুপুর ২ টায় জেলা আইনজীবী ভবনের হল রুমে অ্যাডভোকেট মিজানুর রহমান সিদ্দীকির সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন,
অ্যাডভোকেট মো: রুহুল আমিন।
এ ছাড়া আরোও বক্তব্য প্রদান করেন, এড. সোহরাব হোসেন, এড. স্বপন কুমার মন্ডল, এড. মো: রফিকুল ইসলাম, এড. হাফিজ, এড. গৌতম কুমার গাবিন্দ্র চন্দ্র দত্ত।
বিজ্ঞ সিনিয়র আইনজীবীদের লাঞ্ছিত করা এবং পেশাগত দায়িত্ব পালনে অবহেলা করার কারণে তাকে পদ থেকে অপসারণের দাবি জানিয়ে এই জরুরি তলবি সভা আহ্বান করা হয়।




No comments:
Post a Comment