হযরত আলী বিশেষ প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ পরিচালিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফুলতলা মোড় ও নাজিমগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত থেকে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে জনসাধারণের উদ্দেশে সচেতনতা মূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার।
এ সময় তিনি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয় ভাবে অংশ গ্রহণের আহ্বান জানান।




No comments:
Post a Comment