সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজনে দিবসটি উপলক্ষ্যে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করা হয় পরে আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিস্ কাউসার আজিজ।
এ-সময় উপস্থিতি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর নাম: মো. জাহিদ পারভেজ,সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান টুকু সহ আরো অনেকে। আলোচনা সভা শেষে হাত ধোয়া বিষয়ে কুইজ প্রতিযোগিতা বিজয়ের মধ্যে পুরস্কার বিতরণ ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।




No comments:
Post a Comment