যুবসমাজের শক্তিই পরিবর্তনের হাতিয়ার—সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদের পাশে বিশ্বনাথ ঘোষ - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, October 10, 2026

যুবসমাজের শক্তিই পরিবর্তনের হাতিয়ার—সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদের পাশে বিশ্বনাথ ঘোষ

 


নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার যুবসমাজকে ঐক্যবদ্ধ, সংগঠিত ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় করার প্রত্যয়ে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী, ঈশ্বর তারাপদ ঘোষ মেমোরিয়াল হিন্দু অনাথ আশ্রম ও সনাতন ধর্মীয় শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী বিশ্বনাথ ঘোষ।


সৌজন্য সাক্ষাৎকালে যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় সাতক্ষীরা জেলার যুবসমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা, সাংগঠনিক কার্যক্রম এবং তরুণদের সামাজিক উন্নয়নে সম্পৃক্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।


শারদীয় শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক অমিত কুমার ঘোষ, সদস্যসচিব অরবিন্দু কর্মকার, পৌর শাখার বাঁধন ঘোষ ও শুভময় মজুমদার এবং সদস্য উত্তম বিশ্বাস, মিলন রায়, জয়দেব সরকার, সঞ্জয় কুমার ঘোষ ও তাপস বিশ্বাস উপস্থিত ছিলেন।


মতবিনিময়কালে শ্রী বিশ্বনাথ ঘোষ যুবসমাজের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি তরুণদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হয়ে সমাজসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সম্মেলন আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন এবং সম্মেলন সফল করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় তিনি সংগঠনের নেতৃবৃন্দকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।


এ সময় বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ শ্রী বিশ্বনাথ ঘোষের অভিজ্ঞতা, মূল্যবান পরামর্শ ও সহযোগিতার আশ্বাসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর দিকনির্দেশনা ও সহযোগিতায় সাতক্ষীরার যুবসমাজকে আরও সুসংগঠিত করে একটি মানবিক, অসাম্প্রদায়িক ও সমাজকল্যাণমুখী সংগঠন হিসেবে বাংলাদেশ যুব ঐক্য পরিষদকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।


জানা গেছে, শ্রী বিশ্বনাথ ঘোষ দীর্ঘদিন ধরে ধর্মীয়, সামাজিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে জেলার বিভিন্ন মন্দিরের উন্নয়ন, আধুনিকায়ন ও ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে সাতক্ষীরা মায়ের বাড়ির মন্দিরের উন্নয়নে তাঁর নেতৃত্ব, দূরদর্শিতা ও আন্তরিক উদ্যোগ উল্লেখযোগ্য। এছাড়াও শ্রী বিশ্বনাথ ঘোষ জেলার গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের মন্দির ও সামাজিক সংগঠনের কার্যক্রমেও তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের পাশাপাশি সনাতন সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় সম্পৃক্ততা সংশ্লিষ্ট মহলে প্রশংসিত হয়েছে।


অনাথ শিশুদের শিক্ষা ও কল্যাণেও শ্রী বিশ্বনাথ ঘোষের ভূমিকা উল্লেখযোগ্য। ঈশ্বর তারাপদ ঘোষ মেমোরিয়াল হিন্দু অনাথ আশ্রম ও সনাতন ধর্মীয় শিক্ষা নিকেতনের ২৫ জন শিক্ষার্থীর শিক্ষাসহ সার্বিক সহযোগিতায় তিনি ব্যক্তিগতভাবে ভূমিকা রাখছেন। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় এ আশ্রমের শিক্ষার্থী কান্ত দাস গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। অনাথ শিশুদের কল্যাণে আশ্রম প্রতিষ্ঠা এবং সনাতন সম্প্রদায়ের অধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর সক্রিয় ভূমিকা সমাজসেবার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সহাবস্থান জোরদারেও তিনি বিভিন্ন উদ্যোগে অবদান রেখে চলেছেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages