সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর মামুনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, November 9, 2026

সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর মামুনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

 


মোমিনুর রহমান :


ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৯ নভেম্বর) সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মণ্ডল উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

আসামি আব্দুল্লাহ আল মামুন (২৬) দেবহাটা উপজেলার চণ্ডীপুর গ্রামের করিমউল্লাহ মাস্টারের ছেলে এবং চণ্ডীপুর প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক।

সাতক্ষীরা আদালত পুলিশের পরিদর্শক নাজমুল হাসান জানান, গত ১ নভেম্বর দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন ওরফে সাহেব আলী সদর থানায় পর্নোগ্রাফি আইনে মামলাটি করেন। ওই মামলায় গত বুধবার নিজ বাড়ি থেকে মামুনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর ব্যবহৃত ল্যাপটপের সঙ্গে দুই হাজার জিবি ধারণক্ষমতার একটি হার্ডডিস্ক উদ্ধার করা হয়।

সোমবার আদালতে আসামিপক্ষের আইনজীবী এ বি এম আনিছুজ্জামান জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন উপপরিদর্শক (সিএসআই) মাজাহারুল ইসলাম। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন খারিজ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পারিবারিক কারণে প্রায় সাত মাস আগে স্ত্রী জান্নাতুল ফেরদৌস ওরফে মৌসুমীকে তালাক দেন ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন। পরবর্তী সময়ে ওই নারীর সঙ্গে দেবহাটা উপজেলার সখীপুর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. জিসান বাবুল (২৮) ও আব্দুল্লাহ আল মামুনের পরিচয় ও যোগাযোগ হয়।

এজাহারে অভিযোগ করা হয়েছে, আলমগীর হোসেনের পারিবারিক জীবনের কিছু ব্যক্তিগত ভিডিও সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে অন্যদের হাতে পৌঁছায়। পরে গত ১৫ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁর কাছে কয়েক দফায় টাকা দাবি করা হয়। একপর্যায়ে ভিডিও মুছে দেওয়ার কথা বলে এক লাখ টাকা দাবি করা হয়।

এ ঘটনায় আলমগীর হোসেন বাদী হয়ে জিসান বাবুল, আব্দুল্লাহ আল মামুন ও জান্নাতুল ফেরদৌস ওরফে মৌসুমীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে সদর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages