জাতীয় যুব দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, November 4, 2026

জাতীয় যুব দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

 


আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা:

‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষ্যে সাতক্ষীরায় দিনব্যাপী একটি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর বুধবার সকাল ১০টা থেকে স্থানীয় বৈকারী যুব ক্রীড়া ও সামাজিক উন্নয়ন সংঘের আয়োজনে এবং স্মার্ট মেডিকেল সেন্টার এবং প্রাণ সায়ের যুব একাডেমী, সাতক্ষীরার সার্বিক ব্যবস্থাপনায় ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

উক্ত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক সঞ্জীত কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন সাতক্ষীরা সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম আজিজুল হক, বৈকারী ইউনিয়নের চেয়ারম্যান আবু মোহাম্মদ মোস্তফা কামাল, স্মার্ট মেডিকেল সেন্টার, সাতক্ষীরার ব্যবস্থাপনা পরিচালক প্রভাষক আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈকারী যুব ক্রীড়া ও সামাজিক উন্নয়ন সংঘের সভাপতি জনাব মো: আমিরুল ইসলাম।

আয়োজকরা জানান, যুব সমাজকে সচেতন ও স্বাস্থ্যমুখী করার পাশাপাশি রক্তের গ্রুপ জানার প্রয়োজনীয়তা ছড়িয়ে দিতেই এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই স্থানীয় তরুণ-তরুণীসহ সর্বস্তরের সাধারণ মানুষ অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ পরীক্ষা করান।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, "একটি সুস্থ ও সচেতন যুব সমাজই পারে একটি বৈষম্যহীন দেশ ও জাতি গঠন করতে। তরুণদের এমন সেবামূলক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।" ক্যাম্পেইনটি সফলভাবে সম্পন্ন করার জন্য তিনি আয়োজক ও ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages