সাতক্ষীরায় শৃঙ্খলা বিরোধী আচরণের কারণে বিএনপি'র দুই নেতা সাময়িক বহিষ্কার - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, June 28, 2025

সাতক্ষীরায় শৃঙ্খলা বিরোধী আচরণের কারণে বিএনপি'র দুই নেতা সাময়িক বহিষ্কার


দৈনিক সময় বার্তা 


সাতক্ষীরায় শৃঙ্খলা বিরোধী আচরণের কারণে বিএনপি'র দুই নেতা সাময়িক বহিষ্কার 


নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় দলীয় কার্যালয়ে ভাঙচুর, নথি লুটপাট এবং দায়িত্বপ্রাপ্ত নেতাদের শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়কসহ দুই নেতাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশের নির্দেশক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার (২৮ জুন) সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন- সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ৩ নং ওয়ার্ড সার্চ কমিটির সদস্য মোঃ মনিরুজ্জামান মনি এবং পৌর বিএনপির সাবেক সদস্য মাসুম বিল্লাহ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ জুন সাতক্ষীরা পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে সার্চ কমিটির যাচাই-বাছাই কার্যক্রম চলছিল। এ সময় পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির নেতৃত্বে কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর ও মনোনয়ন ফরম লুটপাট করা হয়।
এতে আরও অভিযোগ করা হয় যে, হামলাকারীরা সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও যাচাই-বাছাই কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক টিমের সদস্য শেখ এবাদুল ইসলামসহ সার্চ কমিটির অন্য সদস্যদের শারীরিকভাবে লাঞ্ছিত করে।
এই ঘটনাকে দলীয় নিয়ম-শৃঙ্খলা ভঙ্গের সামিল উল্লেখ করে অভিযুক্ত মনিরুজ্জামান মনি এবং মাসুম বিল্লাহকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages