জনগনের সেবার প্রশ্নে আমি কখনও আপোষ করিনা: বিএনপি নেতা তাজকিন আহমেদ চিশতি - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, July 6, 2025

জনগনের সেবার প্রশ্নে আমি কখনও আপোষ করিনা: বিএনপি নেতা তাজকিন আহমেদ চিশতি

ডেক্স নিউজ :সাতক্ষীরা জেলা বিএনপির যু্গ্ম আহবায়ক ও বারবার নির্বাচিত মেয়র, 'সাতক্ষীরা-২ আসনে বিএনপির ধানের শিষ প্রতিকের মনোনয়ন প্রত্যাশী তাজকিন আহমেদ চিশতি বলেছেন, আ.লীগের আমলে সাতক্ষীরা পৌরসভায় মেয়র পদে আমাকে ধানের শীষ প্রতীক দিয়েছিলেন বিএনপি। আমাকে ভোট দিয়ে ৩৩ হাজার ভোটের ব্যবধানে নির্বাচিত করেছিলেন সাতক্ষীরা পৌরবাসী। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাকে যে ম্যানডেট দিয়েছিলেন। সেকারণে আমি জনগণের সাথে বেঈমানী করিনি ভাই। আমি জনগণের টাকা খায়না। আমি জনগণের সেবার প্রশ্নে আপোষ করিনা।'

রোববার(৬ জুলাই) বিকালে সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর বাজারে ধুলিহর, ব্রহ্মরাজপুর ও ফিংড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, 'সাতক্ষীরা পৌরসভারসহ সাতক্ষীরা সদরের ১৪ টি ইউনিয়নের জলাবদ্ধতা চরম আকারে ধারন করেছে। জলবদ্ধতা থেকে মুক্তির জন্য সাতক্ষীরা জেলা প্রশাসনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে সকলকে সাথে নিয়ে কঠোর আন্দোলন করা হবে।'

তিনি আরো বলেন, 'তারেক রহমানের ৩১ দফার মধ্যে অন্যতম দফা হলো, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রত্যেক ঘরে ঘরে মা বোনদের সম্মানে একটি করে কার্ড প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে মা বোনরা একটি নির্দিষ্ট পরিমাণ ভাতা পাবেন। এছাড়া তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার প্রত্যেকটি দফা বাস্তবায়নে আমরা ঘরে ঘরে পৌঁছে যাবো।'

সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা স,ম শহিদুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক আনারুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব জাকির হোসেন আফিল, সাতক্ষীরা সদর উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি সোহরাব হোসেন বাবুল, সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক সাবেক কাউন্সিলর ওজিয়ার রহমান প্রমুখ। 

এছাড়াও উপস্থিত ছিলেন ধুলিহর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব গোলাম মোস্তফা বাবু, কৃষক দলের নেতা আনারুল ইসলাম, নাজমুল হোসেন ও ধুলিহর , ব্রহ্মরাজপুর ও ফিংড়ী ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পথসভায় সংক্ষিপ্ত আলোচনা শেষে শত শত নেতাকর্মীদের নিয়ে ব্রহ্মরাজপুর বাজারে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন বিএনপি নেতা তাজকিন আহমেদ চিশতী।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ধুলিহর ইউনিয়ন কৃষক দলের আব্দুল গফফার ও শাহাবুদ্দিন চেন্টু।

জনগনের সেবার প্রশ্নে আমি কখনও আপোষ করিনা: বিএনপি নেতা তাজকিন আহমেদ চিশতি

 সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা জেলা বিএনপির যু্গ্ম আহবায়ক ও বারবার নির্বাচিত মেয়র, 'সাতক্ষীরা-২ আসনে বিএনপির ধানের শিষ প্রতিকের মনোনয়ন প্রত্যাশী তাজকিন আহমেদ চিশতি বলেছেন, আ.লীগের আমলে সাতক্ষীরা পৌরসভায় মেয়র পদে আমাকে ধানের শীষ প্রতীক দিয়েছিলেন বিএনপি। আমাকে ভোট দিয়ে ৩৩ হাজার ভোটের ব্যবধানে নির্বাচিত করেছিলেন সাতক্ষীরা পৌরবাসী। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাকে যে ম্যানডেট দিয়েছিলেন। সেকারণে আমি জনগণের সাথে বেঈমানী করিনি ভাই। আমি জনগণের টাকা খায়না। আমি জনগণের সেবার প্রশ্নে আপোষ করিনা।'

রোববার(৬ জুলাই) বিকালে সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর বাজারে ধুলিহর, ব্রহ্মরাজপুর ও ফিংড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, 'সাতক্ষীরা পৌরসভারসহ সাতক্ষীরা সদরের ১৪ টি ইউনিয়নের জলাবদ্ধতা চরম আকারে ধারন করেছে। জলবদ্ধতা থেকে মুক্তির জন্য সাতক্ষীরা জেলা প্রশাসনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে সকলকে সাথে নিয়ে কঠোর আন্দোলন করা হবে।'

তিনি আরো বলেন, 'তারেক রহমানের ৩১ দফার মধ্যে অন্যতম দফা হলো, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রত্যেক ঘরে ঘরে মা বোনদের সম্মানে একটি করে কার্ড প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে মা বোনরা একটি নির্দিষ্ট পরিমাণ ভাতা পাবেন। এছাড়া তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার প্রত্যেকটি দফা বাস্তবায়নে আমরা ঘরে ঘরে পৌঁছে যাবো।'

সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা স,ম শহিদুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক আনারুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব জাকির হোসেন আফিল, সাতক্ষীরা সদর উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি সোহরাব হোসেন বাবুল, সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক সাবেক কাউন্সিলর ওজিয়ার রহমান প্রমুখ। 

এছাড়াও উপস্থিত ছিলেন ধুলিহর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব গোলাম মোস্তফা বাবু, কৃষক দলের নেতা আনারুল ইসলাম, নাজমুল হোসেন ও ধুলিহর , ব্রহ্মরাজপুর ও ফিংড়ী ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পথসভায় সংক্ষিপ্ত আলোচনা শেষে শত শত নেতাকর্মীদের নিয়ে ব্রহ্মরাজপুর বাজারে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন বিএনপি নেতা তাজকিন আহমেদ চিশতী।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ধুলিহর ইউনিয়ন কৃষক দলের আব্দুল গফফার ও শাহাবুদ্দিন চেন্টু।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages