নলতা ইউনিয়ন পরিষদে মানবপাচার প্রতিরোধ ও নিরাপদ অভিভাসন তথ্য কর্ণার উদ্বোধন ও আলোচানা সভা অনুষ্ঠিত - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, August 13, 2025

নলতা ইউনিয়ন পরিষদে মানবপাচার প্রতিরোধ ও নিরাপদ অভিভাসন তথ্য কর্ণার উদ্বোধন ও আলোচানা সভা অনুষ্ঠিত

 


ডেক্স রিপোর্ট :সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ৬নং নলতা ইউনিয়ন পরিষদে ১৩ আগস্ট বুধবার বেলা সাড়ে ১০ টায় রূপান্তরের আয়োজনে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন বিষয়ক একটি তথ্য কর্ণার উদ্বোধন এবং মানবপাচার প্রতিরোধ কমিটির সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় জেলার শ্রেষ্ঠ নির্বাচিত নলতা ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান পাড়ের সভাপতিত্বে কলিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন ও মানবপাচার প্রতিরোধ ও নিরাপদ তথ্য অভিভাসন কর্ণার উদ্বোধন করেন।

 সভায় রূপান্তরের প্রকল্প সমন্বকারী সুবোল কুমার ঘোষের ও নলতা ইউপির ডিজিটাল উদ্যোক্তা শিমুল কুমার দাশের সঞ্চালনায় নলতা ইউপি সচিব মোঃ শহীদুল ইসলাম মৃধা, নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, সমাজ সেবক আলহাজ্জ মোঃ রেজাউল ইসলাম, হাফেজ হাবিবুর রহমান, ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমান, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ শামিম হোসেন, মোঃ ইব্রহিম খলিল, মোঃ আশরাফ উদ্দীন খান, মোঃ আব্দুল্লাহ, মোঃ আব্দুল কাদের, মোঃ আব্দুল মজিদ, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, মানবাধিকার জনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আজহারুল ইসলাম, আনছার ভিডিপির পরিমল কুমার সরকার সহ সরকারী ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি, ভুক্তভোগীদের সুরক্ষা ও আইনি সহায়তা প্রদানে গুরুত্বারোপ করা হয়। একই সাথে, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

 বিশেষ করে মানব পাচারকারীদের আইনের আওতায় আনা এবং ভুক্তভোগীদের সমাজে পুনর্বাসনের জন্য কার্যকর পদক্ষেপ নেয়ার ওপর জোর দেয়া হয়। এছাড়া, অভিবাসন প্রত্যাশীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করার কথাও বলা হয়। এই ধরনের তথ্য কর্ণার স্থাপন এবং আলোচনা সভা মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages