সাতক্ষীরায় 'জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, August 2, 2025

সাতক্ষীরায় 'জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

 


সাইফুল আজম খান( মামুন) : ছাত্র-জনতার গৌরবময় গণঅভ্যুত্থান দিবসসমূহ পালনের অংশ হিসেবে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে “জুলাইয়ের মায়েরা” শীর্ষক এক অনন্য অভিভাবক সমাবেশ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী।

শনিবার (২ আগস্ট) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসন,  মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা তথ্য অফিসের আয়োজনে এই অভিভাবক  সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার শেখ  ইমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষক ও আইসিটি) রিপন বিশ্বাস,বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নাজমুন নাহার,প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক আহবায়ক মো. আরাফাত হোসেন,মুখপাত্র মোহিনী তাবাচ্ছুম'সহ  ৩৬ জুলাই আন্দোলনের অন্যতম অধ্যায় “জুলাই আন্দোলন”-এর সঙ্গে যুক্ত থাকা আহত যোদ্ধারা এবং তাঁদের মায়েরা।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ‘জুলাইয়ের মায়েরা’ আন্দোলনের সময়কার স্মৃতি, ত্যাগ, ভয়াবহতা ও সাহসিকতার বর্ণনা তুলে ধরেন। তাঁরা বলেন, “আমাদের সন্তানরা দেশের জন্য বুক পেতে দিয়েছিল, আর আমরা দিয়েছি তাদের সাহস, অনুপ্রেরণা ও আশ্রয়।জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে জাতির গর্ব, ত্যাগ ও সাহসিকতার প্রতীক এই মায়েদের প্রতি সম্মান জানানো হবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages