সীমান্তে ৩৫ বোতল মদসহ সাত লক্ষাধিক টাকার পন্য আটক - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, August 22, 2025

সীমান্তে ৩৫ বোতল মদসহ সাত লক্ষাধিক টাকার পন্য আটক

 ডেক্স রিপোর্ট : শুক্রবার (২২ আগস্ট ২০২৫) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫ বোতল ভারতীয় মদসহ প্রায় আট লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করেছে।



বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির আভিযানে তেতুলবাড়ি হতে ১৫ বোতল ভারতীয় মদ আটক করে এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর আভিযানে বোয়ালিয়া হতে ২০ বোতল ভারতীয় মদ আটক করে।
এছাড়াও, ভোমরা বিওপির আভিযানে লক্ষীদাড়ি হতে ১৭ হাজার ৫০০ টাকার ভারতীয় শাড়ি আটক করে।

মাদরা বিওপির আভিযানে রাজপুর হতে ১ লাখ ৭৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। হিজলদী বিওপির আভিযানে বলদঘাটা হতে ৩৫ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক করে। পদ্মশাখরা বিওপির আভিযানে বেড়িবাধ হতে ২১ হাজার টাকার ভারতীয় বোরকা আটক করে।

তলুইগাছা বিওপির আভিযানে চৌরঙ্গী স্থান হতে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। গাজীপুর বিওপির আভিযানে শ্মশান হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির আভিযানে গোয়ালপাড়া ও কাদপুর হতে ২ লাখ ১০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, কালিয়ানী বিওপির আভিযানে বটতলা হতে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।

আটক পন্যের সর্বমোট মূল্য ৭ লাখ ৫৬ হাজার ৫০০টাকা।

বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও, মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages