সাতক্ষীরায় সুন্দরবনের আঙ্গিকে ‘গোলপাতা রেস্টুরেন্ট’ উদ্বোধন - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, August 22, 2025

সাতক্ষীরায় সুন্দরবনের আঙ্গিকে ‘গোলপাতা রেস্টুরেন্ট’ উদ্বোধন

 সাতক্ষীরায় সুন্দরবনের আঙ্গিকে ‘গোলপাতা রেস্টুরেন্ট’ উদ্বোধন



সাতক্ষীরা প্রতিনিধি  :

সাতক্ষীরায় নান্দনিক, নিরিবিলি ও মুক্ত পরিবেশে ভোজনবিলাসীদের জন্য যাত্রা শুরু করল সুন্দরবনের আঙ্গিকে নির্মিত ‘গোলপাতা রেস্টুরেন্ট’। আধুনিকতার ছোঁয়া আর প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয়ে গড়া এ রেস্টুরেন্টে খাদ্যের পাশাপাশি বিনোদনেরও ব্যবস্থা করা হয়েছে।


শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় শহরের মিনি মার্কেট এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রেস্টুরেন্টটির উদ্বোধন হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোছায়েত হোসেন জ্যোতি। পরে মোনাজাত ও কেক কেটে রেস্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের বোলিং কোচ রবিউল ইসলাম শিবলু। এছাড়াও জেলার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, ফুড ব্লগার, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।


রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভোজনবিলাসীদের জন্য এখানে পাঁচটি আলাদা কর্টেজ সাজানো হয়েছে— বনবিধি, ঝাউবন, কেওড়াবন, সুন্দরী ও ইরাবতী নামে। প্রতিটি কর্টেজে বসে অতিথিরা চমৎকার পরিবেশে ফাস্টফুড ও নানা ধরনের খাবারের স্বাদ গ্রহণের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।


স্থানীয় অভিজাত ও রুচিশীল মানুষের মানসিক প্রশান্তি ও খাবারের চাহিদা পূরণে রেস্টুরেন্টটি ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages