ধানের শীষের প্রার্থী আব্দুর রউফ-এর পক্ষে ১নং ওয়ার্ডে বিএনপি’র লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, February 4, 2026

ধানের শীষের প্রার্থী আব্দুর রউফ-এর পক্ষে ১নং ওয়ার্ডে বিএনপি’র লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত

 


রাকিবুল ইসলাম সাতক্ষীরা : সাতক্ষীরা পৌর বিএনপির আয়োজনে ১নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফ-এর সমর্থনে ব্যাপক লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৪ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ৭টায় বিএনপি নেতা শেখ মাহবুবুল্লাহ নেতৃত্বে শহরের নারকেলতলা মোড় থেকে শুরু হয়ে কাঠিয়া বাজার হয়ে আমতলা মোড় পর্যন্ত এই গণসংযোগ কর্মসূচি চলে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচিতে নেতৃত্ব দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ কামরুজ্জামান কামু এবং জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান বাবু ও মান্না মেহেদী বাপ্পি সহ  অন্যান্যদের মধ্যে কর্মসূচিতে অংশগ্রহণ করেন পৌর বিএনপি ও ১নং ওয়ার্ড  বিএনপি নেতা এস এম তুহিন, শফিকুল ইসলাম, তরিকুল ইসলাম, ওলিউর রহমান, জি এম মিশন, সেলিম আহমেদ নবজান ও কাজী মিয়ারাজ। এছাড়াও মহিলা দল নেত্রী খুরশিদ জাহান শিলা, সালেকা হক কেয়া ও মৌমি তুহিন সাথীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা মিছিলে উপস্থিত ছিলেন। পথসভায় বক্তারা ধানের শীষের প্রার্থী আব্দুর রউফ-কে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ করেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages