জামায়াতের মুনাফিকির কারণে ধানের শীষের গণজোয়ার, প্রতিবাদে বিএনপিতে যোগ দিলেন শিবপুর ইউনিয়ন জামায়াতের, নুর মোহাম্মদ - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, February 5, 2026

জামায়াতের মুনাফিকির কারণে ধানের শীষের গণজোয়ার, প্রতিবাদে বিএনপিতে যোগ দিলেন শিবপুর ইউনিয়ন জামায়াতের, নুর মোহাম্মদ

 


মোঃ হাফিজ 

সাতক্ষীরায় জামায়াতের ইসলামী দলের আড়ালে ভন্ডামী ও ইসলামী শরীয়া আইন থেকে সরে আসার ঘোষণায় বর্তমান আকিদার প্রতি ক্ষিপ্ত হয়ে এবং সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে ধানের শীষের গণজোয়ার দেখে জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে জামায়াতের রাজনীতি ত্যাগ করে বিএনপিতে যোগ দিলেন শিবপুর ইউনিয়ন জামাতের রোকন নুর মোহাম্মদ। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের ফুটবল মাঠে অনুষ্ঠিত বিএনপির প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় এসে বিএনপির ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফসহ বিএনপির নেতৃবৃন্দের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এসময় শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ বলেন, পূর্বের জামায়াতে ইসলাম এবং বর্তমান জামায়াতে ইসলাম এক নয়। তারা নামে ইসলামী দল। কাজে নয়। জামায়াতে ইসলাম ইসলামী দলের নামে মানুষকে ধোকা দিচ্ছে এবং ভন্ডামী করছে। তারা ক্ষমতায় গেলে শরীয়া আইন দিয়ে দেশ চালাবেনা। অথচ তারা মিথ্যা প্রলোভন দেখিয়ে ভোট চাচ্ছে। তারা ধর্মের নামে অধর্ম করছে। তাদের ইমাম ও আকিদা নষ্ট হয়ে গেছে। ধানের শীষের গণজোয়ার দেখে বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে জামায়াতের রাজনীতি ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছি। এসময় তিনি বিএনপির নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন এবং দলের জন্য নিবেদীত প্রাণ হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এসময় বিএনপির পক্ষ থেকে শিবপুর ইউনিয়ন জামাতের রোকন নুর মোহাম্মদকে বিএনপিতে যোগদানের জন্য অভিনন্দন জানানো হয়। এসময় সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, সদর থানা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফর রহমানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages