ads

শিরোনাম :

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

 



জি এম সোহরাব হোসেন  সাতক্ষীরাঃ সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আক্তার।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় পুলিশ, র‍্যাব, বিজিবি ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা  বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। 

সভায় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম ও চ্যালেঞ্জ তুলে ধরেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করেন। 

 এ সময় সাতক্ষীরা জেলা বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জিএম সোহরাব হোসেন সাতক্ষীরা নিউ মার্কেট থেকে পাকাপোলের মোড় ও পাকাপোল থেকে কেষ্ট ময়রার মোড় কেষ্ট ময়রার মোড়  পর্যন্ত যানজট নিরসনে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

সভা শেষে জেলার সার্বিক নিরাপত্তা জোরদার ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

No comments