প্রকাশিত সংবাদের প্রতিবাদ লিপি - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, April 18, 2026

প্রকাশিত সংবাদের প্রতিবাদ লিপি

 



সম্প্রতি একটি সাতক্ষীরার স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সাতক্ষীরা তথ্যে “বিএনপি করলে বোনাসে জমি দখল ফ্রি! শ্যামনগরে মিঠুর ‘রাজনৈতিক অফার’ নিয়ে তোলপাড়” শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে, তা আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদের বিভিন্ন অংশ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং আমার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা মাত্র।

আমি, আসাদুজ্জামান মিঠু, স্পষ্টভাবে জানাতে চাই যে—সংবাদে আমার বিরুদ্ধে যে চাঁদাবাজি, দখলদারিত্ব কিংবা দলীয় পরিচয় ব্যবহার করে অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। এটি একটি মহলের পরিকল্পিত অপপ্রচার, যার মাধ্যমে আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করা এবং আমার গ্রহণযোগ্যতা নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।

সংবাদে যে বক্তব্য আমার নামে প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ বিকৃত ও প্রসঙ্গবহির্ভূতভাবে উপস্থাপন করা হয়েছে। প্রকৃতপক্ষে, আমি কখনোই আইনবিরোধী বা দলীয় নীতির পরিপন্থী কোনো বক্তব্য প্রদান করিনি। আমার বক্তব্যকে কেটে-ছেঁটে ভিন্ন অর্থ দাঁড় করানো হয়েছে, যা দুঃখজনক ও নিন্দনীয়।

আমি সবসময় আইন, শৃঙ্খলা ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। রাজনৈতিক জীবনে আমি কখনোই দখলদারিত্ব, চাঁদাবাজি বা কোনো অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলাম না এবং ভবিষ্যতেও থাকব না। বরং আমি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করে আসছি।

অতএব, সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষের নিকট আমার জোর দাবি—উক্ত বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদের জন্য যথাযথ ব্যাখ্যা ও সংশোধনী প্রকাশ করা হোক। পাশাপাশি, ভবিষ্যতে যাচাই-বাছাই ছাড়া এ ধরনের সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।

প্রয়োজনে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব।


বিনীত

আসাদুজ্জামান মিঠু

শ্যামনগর, সাতক্ষীরা

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages