শিরোনাম :

আশাশুনিতে তথ্য অধিকার আইন বিষয়ে কর্মশালা

 


ডেক্স নিউজ : বুধবার (১৩ মে ২০২৬) সকাল ১০টায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার গুনাকরকাটি শাহ্ মুহাম্মদ ইয়াহিয়া হিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দ্য কার্টার সেন্টার সাতক্ষীরার আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন এর তত্ত্বাবধানে সততা সংঘের সদস্য, শিক্ষার্থী, শিক্ষক ও দুপ্রক সদস্যদের সচেতন করতে তথ্য অধিকার আইনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 


বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল্লাহ বাদশার সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-সহকারী পরিচালক মোঃ রুবেল হোসেন ও মোঃ মহসীন আলী এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মদ সাকিবুর রহমান। 


এ প্রশিক্ষণে মানবাধিকার সুরক্ষা ও দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইন কতটুকু ভূমিকা রাখে তার বিস্তারিত আলোচনা ও হাতেকলমে শেখানো করা হয়। এসময়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।


কর্মশালায় মুখপাত্র হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন দ্য কার্টার সেন্টারের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সাম্মী লায়লা ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা ও এক অংশের প্রশিক্ষক ছিলেন প্রোগ্রাম অফিসার অ্যাড. নাজমুল নাহার।

No comments