মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, May 17, 2026

মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা



গোলাম সাহারিয়া লিপন : নেশার টাকার জন্য ঘরে প্রতিদিনের অশান্তি। বারবার বুঝিয়েও ফেরানো যায়নি স্বাভাবিক জীবনে। উল্টো দিন দিন আচরণ হয়ে উঠছিল আরও হিংস্র ও অনিয়ন্ত্রিত। অবশেষে কোনো উপায় না পেয়ে বুকভরা কষ্ট নিয়ে নিজের মাদকাসক্ত সন্তানকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক বাবা।


শনিবার (১৬ মে) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের মোচড়া গ্রামে এ ঘটনা ঘটে। বাবার এই কঠিন ও সাহসী পদক্ষেপের পর পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, মোচড়া গ্রামের ২২ বছর বয়সী যুবক জহুরুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদকে আসক্ত। বিশেষ করে গাঁজা, ডেনড্রাইট আঠা (ড্যান্ডি) ও ইয়াবা সেবনের কারণে ধীরে ধীরে তাঁর মানসিক ভারসাম্য নষ্ট হতে শুরু করে। নেশার টাকা না পেলেই ঘরে ভাঙচুর ও পরিবারের সদস্যদের ওপর চড়াও হতেন তিনি।

পরিবারের সদস্যরা জানান, জহুরুলকে ভালো পথে ফিরিয়ে আনতে তাঁরা দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিলেন। কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়। গত শনিবার সন্ধ্যায় তাঁর আচরণ চরম অনিয়ন্ত্রিত হয়ে উঠলে সমাজ ও পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে বাধ্য হয়ে পুলিশে খবর দেন তাঁর বাবা। পরে পুলিশ এসে জহুরুলকে আটক করে। নিজের সন্তানকে পুলিশের হাতে তুলে দেওয়ার এই ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে স্থানীয় সচেতন মহল বাবার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের মতে, একজন বাবার জন্য সন্তানকে পুলিশের হাতে তুলে দেওয়া অত্যন্ত কষ্টের ও বেদনার। কিন্তু বৃহত্তর সামাজিক শান্তি ও পরিবারের অন্য সদস্যদের সুরক্ষায় তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা প্রশংসনীয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages