সাতক্ষীরায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কেন্দ্রীয় ঈদগাহ কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, May 17, 2026

সাতক্ষীরায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কেন্দ্রীয় ঈদগাহ কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 


নিজস্ব প্রতিনিধি :পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাতক্ষীরায় কেন্দ্রীয় ঈদগাহ কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।


 রবিবার (১৭ মে) বিকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মইনুল ইসলাম মইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিনুর চৌধুরী, সাতক্ষীরা পৌরসভার সিইও মো. আসাদুজ্জামান, কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড়,কোষাধ্যক্ষ আব্দুল আজিজ,সদস্য রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম সহজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সভায় ঈদের প্রধান জামাত সুষ্ঠু, সুন্দর ও নিরাপদভাবে আয়োজনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, পরিচ্ছন্নতা ও মুসল্লিদের সুবিধা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages