সুন্দরবন থেকে দুই বনজীবী অপহরণ মুক্তিপণের দাবি - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, May 3, 2026

সুন্দরবন থেকে দুই বনজীবী অপহরণ মুক্তিপণের দাবি




 

 বিশেষ প্রতিনিধি,মোঃ আছাদুজ্জামান লিটন :


পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে দুই বনজীবী কে অপহরণ করেছে জলদস্যুরা।রোববার(৩মে) সুন্দরবনের মাহমুদা নদীর মাইটভাঙা খাল থেকে আলিম ওরফে আলিফ বাহিনীর সদস্যরা তাদের জিম্মি করে। অপহরণের শিকার দুই বনজীবীরা  হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের মিজানুর শেখের ছেলে ইসমাইল শেখ (২৮)এবং মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম (৪৮)।

ফিরে আসা বনজীবী আকবর আলী সহ অন্যরা জানায়, গত ২৮ এপ্রিল ও ২৬ এপ্রিল এসব বনজীবী নিজ নিজ দলের সদস্যদের নিয়ে কদমতলা ষ্টেশন থেকে পাশ নিয়ে সুন্দরবনে যায়। ইসমাইল শেখ ও তার দল মাছ শিকার এবং আব্দুল করিম মধু সংগ্রহের জন্য সুন্দরবনে গিয়েছিল। তবে রোববার সকালে তারা মাহমুদা নদীতে অবস্থানকালে আলিম বাহিনীর সদস্যরা দু’টি নৌকাযোগে সেখানে পৌছায়। এবং তিনটি নৌকা থেকে দু’জনকে জিম্মি করে। তবে মুক্তিপণের অংক এখনো তারা জানায়নি।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, কোন বনজীবীকে অপহরণের বিষয়ে তাদের কাছে কেউ অভিযোগ করেনি। তবে খোঁজ খবর নেয়া হবে।শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, সাধারণত জিম্মি বনজীবীদের নিরাপত্তার কথা ভেবে তাদের স্বজনরা প্রশাসনকে কিছুই জানায় না। ভুক্তোভোগীর স্বজন বা মহাজনদের কারও নিকট থেকে অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages