শ্যামনগরে ২০ লক্ষ টাকা মুক্তিপনের দাবীতে পশু চিকিৎসক অনিমেষকে অপহরন - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, May 3, 2026

শ্যামনগরে ২০ লক্ষ টাকা মুক্তিপনের দাবীতে পশু চিকিৎসক অনিমেষকে অপহরন

 


নূরুন্নবী ইমন , শ্যামনগর , সাতক্ষীরা:

সাতক্ষীরার শ্যামনগরে ২০ লক্ষ টাকা মুক্তিপনের দাবীতে পশু চিকিৎসক অনিমেষকে অপহরন করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পশু চিকিৎসক অনিমেষ পরমান্য উপজেলার কৈখালী ইউনিয়নের বোশখালী গ্রামের মৃত নিতাই পরমান্যর পুত্র। তিনি দীর্ঘ বছর যাবৎ এলাকায় পশু চিকিৎসক হিসাবে বেশ পরিচিত। অনিমেষের পারিবারিক সূত্রে জানা যায় , ০২ মে  সকালে প্রতিদিনের ন্যায় পশু চিকিৎসার কাজে বাড়ী হতে বাহির হন। সারাদিন অতিবাহিত হওয়ার পরেও তিনি বাড়ীতে ফিরেননি এবং তার ব্যবহৃত মোবাইল নংটি বন্দ ছিল। রাত ৮টার দিকে অনিমেষের ব্যবহৃত মোবাইল হতে তার স্ত্রীর মোবাইল নং কল আসে। রিসিভ করতেই অজ্ঞাত পরিচয়ে অনিমেষ তাদের নিকট জিম্মি বলে জানায় এবং মুক্তিপন হিসাবে ২০ লক্ষ টাকা দাবী করে। এ ঘটনায় পরিবারটি এখন দিশেহারা ও আতঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছে। এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান বলেন ,  পশু চিকিৎসক অনিমেষ নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরী করা হয়েছে। বিষয়টি নিয়ে অভিযান অব্যহত আছে। পুলিশের একটি টিম নিয়মিত কাজ করছে। পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও প্রশাসনও কাজ করছে। অনিমেষের পরিবার প্রশাসনের জরুরী হস্তক্ষেপসহ তাকে সুস্থ অবস্থায় উদ্ধারের দাবি জানিয়েছেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages