ads

শিরোনাম :

সাতক্ষীরা ল কলেজ পরিদর্শন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডঃ এ এস এম আমানুল্লাহ

 


মোঃ হাফিজ সাতক্ষীরাঃ

সাতক্ষীরায় ল কলেজ পরিদর্শন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। শনিবার (৯ মে)

সকালে তিনি সাতক্ষীরা ল কলেজে এসে পৌঁছালে ল কলেজ গভর্নিং বডির সভাপতি ও ছফুরন্নেসা মহিলা কলেজের সভাপতি ডা. মিনহাজ আহমেদ ও ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ সাতক্ষীরা ল কলেজ পরিদর্শনকালে কলেজ ক্যাম্পাস ঘুরে দেখেন এবং কলেজ গভর্নিং বডির সদস্য এবং ল কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। এসময় কলেজের মানসম্মত শিক্ষার পরিবেশ ও কলেজ পরিচালনার সার্বিক কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। এজন্য কলেজ গভর্নিং বডি ও কলেজের শিক্ষকদের ধন্যবাদ জানান।

এসময় তার সফর সঙ্গী হিসেবে ছিলেন কমিউনিকেশন এক্সপার্ট গৌতম বড়ুয়া ও গবেষণা কর্মকর্তা মোঃ ফয়সাল আলম প্রমূখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ল কলেজ গভর্নিং বডির সদস্য অ্যাডভোকেট শেখ এমদাদুল ইসলাম, এড. মাগফুর রহমান, এড. আ ক ম শামসুদ্দোহা খোকন, সাতক্ষীরা ল কলেজের প্রভাষক এড. অ ক ম রেজওয়ান উল্লাহ সবুজ, এড. শেখ আলমগীর আশরাফ, এড. মোঃ রফিকুল ইসলাম রফিক, এড. শেখ তোহা কামাল উদ্দীন হীরা, এড. মুহা: মুনিরুদ্দীন, এড. নাজমুন নাহার ঝুমুর, এড. শরীফ আজমীর হোসাইন রোকন, 

সাতক্ষীরা ল কলেজের প্রশাসনিক কর্মকর্তা এস এম আসাদুল হক লাভলু প্রমূখ।

এ সময় সাতক্ষীরা ল কলেজের শিক্ষক ও কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

No comments