শ্যামনগরে মজিদ গংদের হামলায় আব্দুর রহিম পরিবার পরিজন নিয়ে অন্যের ঘরে মানবেতর জীবনযাপন করছে
মোঃ আছাদুজ্জামান লিটন
বিশেষ প্রতিনিধিঃ
শ্যামনগরে আব্দুল মজিদ গংদের দেশীয় অস্ত্র নিয়ে অমানবিক হামলায আব্দুর রহিম পরিবার পরিজন নিয়ে অন্যের বাড়িতে মানবেতর জীবন যাপন করছে। ঘটনাটি ঘটেছে সম্প্রতি শ্যামনগর উপজেলার ১২নং গাবুরা ইউনিয়নের ১০নং সোরা গ্রামে। গত ১৬ জুন শ্যামনগর উপজেলা প্রেসক্লাব এসে আব্দুর রহিম জানান, একই গ্রামের মৃত আববাচ মোড়লের ছেলে আব্দুর মজিদ গং দেশিয় অস্ত্র নিয়ে আব্দুর রহিম এর দীর্ঘ বছরের ঘরবাড়ি ভাংচুর করে মাটির সাথে মিশিয়ে দেয় এবং গাছ গাছালি কাটা সহ পুকুরের মাছ লুটপাট করে। বর্তমানে আব্দুর রহিম পরিবার পরিজন নিয়ে অন্যের বাড়িতে মানবেতর জীবনযাপন করছে। এ ঘটনায় আব্দুর রহিম বিজ্ঞ দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত সাতক্ষীরাতে আব্দুর মজিদ সহ ৭জনকে আসামী করে ০২/২৬ নং মামলা করেন। বিজ্ঞ বিচারক মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য পিবিআইতে পাঠান। পিবিআই তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছেন আব্দুল মজিদ গং বিগু আদালত হতে এস এ ১৩ দাগে ১৩ শতাংশের মধ্যে ২ শত রায পায়। অথচ তিনি এস এ ১২ দাগে আব্দুর রহিমের পৈত্রিক ভিটা বাড়ি ভাংচুর করে মাটির সাথে মিশিয়ে দেয ও পুকুরের মাছ লুটপাট করে। প্রকাশ্যে জীবন নাশের হুমকি দেয়।



No comments