শিরোনাম :

প্রকাশিত সংবাদের প্রতিবাদ: ‘জমি জালিয়াতি’ সংক্রান্ত প্রচারকে ভিত্তিহীন দাবি নূর ভক্তের

 


মোহাম্মদ কামাল উদ্দিন স্টাফ রিপোর্টার:

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে নেত্রকোনা জেলার মদন উপজেলার নায়েক পুর ইউনিয়নের মাখনা গ্রামের হযরত শাহ কামাল রুমী রহমতুল্লাহি আলাইহি ,মাজারের খাদেম মোহাম্মদ নূর ভক্তকে জড়িয়ে প্রকাশিত ও প্রচারিত জমি জালিয়াতি-সংক্রান্ত বিভিন্ন সংবাদ, পোস্ট ও ভিডিওর প্রতিবাদ জানিয়েছেন তিনি।


এক লিখিত বক্তব্যে মোহাম্মদ নূর ভক্ত দাবি করেন, তার বিরুদ্ধে প্রচারিত অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর। তিনি বলেন, একটি কুচক্রী মহল ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে গত ৫ জুন ২০২৬ তারিখে প্রকাশিত সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে।

তিনি আরও বলেন, "আমি দীর্ঘদিন ধরে নেত্রকোনা জেলার মদন উপজেলার নায়েক পুর ইউনিয়নের মাখনা গ্রামে পরিবার-পরিজন নিয়ে বসবাস করছি। এলাকাবাসী আমার ব্যক্তিগত জীবন, সামাজিক কর্মকাণ্ড ও দীর্ঘদিনের সুনামের বিষয়ে অবগত। তাই সংশ্লিষ্ট প্রশাসন, গণমাধ্যম ও সচেতন মহলের প্রতি অনুরোধ, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক।"


তিনি দাবি করেন, গত ৫ জুন ২০২৬ তারিখে,সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও ও বিভিন্ন পোস্টে যে অভিযোগ আনা হয়েছে, তার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। একই সঙ্গে তিনি তার বিরুদ্ধে পরিচালিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।

সাংবাদিকের নোট: উপরোক্ত বক্তব্যটি সংশ্লিষ্ট ব্যক্তি মোহাম্মদ নূর ভক্তের পাঠানো প্রতিবাদলিপির ভিত্তিতে প্রকাশিত। অভিযোগের বিষয়ে কোনো তদন্ত বা আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বিষয়টি অভিযোগ ও সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য হিসেবেই বিবেচ্য ।

No comments