কাহারোলে ১৭৫ অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, June 4, 2026

কাহারোলে ১৭৫ অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ

 


মোজাম্মেল হক, প্রতিনিধি:

দিনাজপুরের কাহারোল উপজেলায় ১৭৫ জন অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর ১৭৫ জন উপকারভোগীর প্রত্যেককে দুই হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, কাহারোল থানার অফিসার ইনচার্জ মো. সেলিমুর রহমান, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশাসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সরকারের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। এই আর্থিক সহায়তা উপকারভোগীদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages