শিরোনাম :

সান্টু ও গাছ কালামের নেতৃত্বে রাতের আঁধারে সরকারি ১২ গাছ গায়েব- বাঁচতে দৌড়ঝাপ শুরু!

 


ডেক্স নিউজ :

সরকারি সম্পত্তি যেন মগের মুল্লুক! কোনো টেন্ডার নেই, নেই কোনো নিলামের বালাই। রাতের আঁধারে সরকারি মূল্যবান গাছ কেটে সাবাড় করে লাখ লাখ টাকা পকেটে পুরেছে একদল প্রভাবশালী লুটেরা। আর এই পুরো হরিলুটের নেতৃত্ব দিয়েছেন সান্টু ও কালাম নামের দুই ব্যক্তি।সাতক্ষীরা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কুখরালী প্রাইমারি স্কুলের সামনে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো-১)এর জায়গায় থাকা ১১টি বিশাল মেহগনি এবং একটি মূল্যবান পাপড়া গাছ কেটে সাবাড় করেছে এই চক্রটি। গত রবি ও সোমবার গভীর রাতে সংঘটিত হয়েছে এই চুরির ঘটনা। আনুমানিক ৭ লাখ টাকা মূল্যের এই গাছগুলো কেটে নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে নিয়েছে সান্টু ও কালামের নেতৃত্বাধীন সিন্ডিকেট।স্থানীয় সূত্রে জানা গেছে, দিনের আলোয় সরকারি গাছ কাটার সাহস না পেলেও রাতের অন্ধকারকে বেছে নেয় এই চক্র। কুখরালী প্রাইমারি স্কুলের সামনের রাস্তা সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের জমিতে বছরের পর বছর ধরে দাঁড়িয়ে থাকা ১১টি মেহগনি ও একটি পাপড়া গাছের ওপর নজর পড়ে সান্টু ও কালামের। গত রবি ও সোমবার রাতে যখন পুরো শহর ঘুমে মগ্ন, তখন মেতে ওঠে এই গাছ চোর চক্র। বিশাল আকৃতির ১২টি গাছ কেটে রাতারাতি তা সরিয়ে ফেলা হয়।নির্ভরযোগ্য সূত্রের দাবি, কেটে ফেলা গাছগুলোর বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা। এই বিপুল অঙ্কের টাকা কোনো সরকারি কোষাগারে যায়নি, গেছে সান্টু, কালাম এবং তাদের পেছনের গডফাদারদের পকেটে।সরকারি জায়গায় থাকা গাছ এভাবে প্রকাশ্য দিবালোকে পাচার হয়ে যাওয়ার পরও অদ্ভুত নীরবতা পালন করেছিলো  পানি উন্নয়ন বোর্ড,গণমাধ্যমের চাপে পড়ে পরবর্তীতে থানায় মামলা দায়ের করেছে পানি উন্নয়ন বোর্ডে।প্রশ্ন উঠেছে, ৭ লাখ টাকার সরকারি সম্পদ যখন রাতের আঁধারে চুরি হয়ে যায়, তখন কি সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে ছিল? পাউবোর কোনো অসাধু কর্মকর্তার যোগসাজশ ছাড়া এমন দুঃসাহসিক চুরি কীভাবে সম্ভব, তা নিয়ে এলাকায় কানাঘুষা চলছে।​​কুখরালী এলাকার বাসিন্দারা জানান, মেহগনি ও পাপড়া গাছগুলো এই এলাকার পরিবেশ রক্ষা করত। স্কুলের সামনে গাছগুলো থাকায় পরিবেশটাও সুন্দর ছিল। কিন্তু সান্টু ও কালামের লোভের বলি হলো সরকারি এই সম্পদ। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারি গাছ যেন বাপের সম্পত্তি! রাতে এসে কেটে নিয়ে গেল, আর সবাই ঘুমাচ্ছে। এদের কি বিচার হবে না?”একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এবং পানি উন্নয়ন বোর্ডের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের জায়গায় ঘটে যাওয়া এই মেগা-চুরির ঘটনায় সান্টু ও কালাম সিন্ডিকেটের বিরুদ্ধে অবিলম্বে আরো কঠিন থেকে কঠিন  আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সাতক্ষীরার সুশীল সমাজ। এখন দেখার বিষয়, প্রশাসন এই গাছ চোরদের ডেরায় হানা দেয়, নাকি বরাবরের মতোই ফাইল চাপা পড়ে থাকে।এসব গুরুতর অভিযোগের বিষয়ে সান্টু ও কাঠ কালামের কাছে জানতে চাইলে তারা বলেন গাছ কেটেছি তাই কি হয়েছে,আমাদের ক্ষমতা আছে সরকাররি টেন্ডার লাগে না।গাছ ভবিষ্যতে আরো কাটবো।

No comments