শ্যামনগর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানটি এখন বাবা-মায়ের দোয়া পরিণত হয়েছে - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, June 16, 2026

শ্যামনগর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানটি এখন বাবা-মায়ের দোয়া পরিণত হয়েছে

 

 


মোঃ আছাদুজ্জামান লিটন 

বিশেষ প্রতিনিধিঃ


সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জয়নগর আমিনিয়া হামিদিয়া কামিল মাদ্রাসাটি দক্ষিণ অঞ্চলের একটি গৌরবময় প্রতিষ্ঠান। তবে বর্তমানে প্রতিষ্ঠানটির মধ্যে অনেক বৈষম্য দেখা দিয়েছে,মাদ্রাসা শিক্ষকদের মাধ্যমেই এই বৈষম্যটি তৈরি হয়েছে। 

গত ১২ -০৬-২০২৬ শুক্রবার শ্যামনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থীদের নিয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারনা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়। একটু অনুষ্ঠানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বঞ্চিত করে মাদ্রাসার প্রিন্সিপাল নিজের ছেলে আব্দুল্লাহ আল জুনায়েদ ও আরবি প্রভাষক মনিরুজ্জামান হাবিবি এর ছেলে ওমর ফারুক একাদশ শ্রেণীর ছাত্রকে অন্তর্ভুক্ত করে।

তিন সদস্যের একটি টিম উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করলেও এদের মধ্যে একজনও বিজ্ঞান বিভাগের ছাত্র নয়। প্রতিষ্ঠান প্রধানের এমন বৈষম্যের কারণে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং এলাকা জুড়ে বিষয়টি তোলপাড় সৃষ্টি করেছে। 

সাধারণ শিক্ষার্থীদের দাবি ভবিষ্যতে যেন এমন বৈষম্য সৃষ্টি না হয় এ ব্যাপারে শিক্ষা অধিদপ্তরের প্রতি বিশেষ নজরদারির অনুরোধ কামনা ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages