আদমদীঘিতে বিএনপি নেতার বিরুদ্ধে স্কুলের লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ!! - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, June 16, 2026

আদমদীঘিতে বিএনপি নেতার বিরুদ্ধে স্কুলের লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ!!

 


বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের তহবিল থেকে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও ক্ষতিগ্রস্তরা।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে বগুড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ২০১৬ সালে প্রতিষ্ঠিত “বিদ্যানিধি মডেল স্কুল” পরিচালনার দায়িত্ব পরবর্তীতে একটি কমিটির কাছে হস্তান্তর করা হয়। ওই কমিটির সভাপতি হিসেবে আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আব্দুল মহিত তালুকদারের নাম উল্লেখ করা হয়।


লিখিত বক্তব্যে বলা হয়, স্কুল প্রতিষ্ঠার সময় নীতিমালা অনুযায়ী প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাব খোলা এবং শিক্ষার্থীদের ভর্তি ও অন্যান্য খাতের অর্থ ওই হিসাবে জমা হওয়ার কথা থাকলেও পরবর্তীতে অনিয়মের মাধ্যমে প্রতিষ্ঠানের অর্থ উত্তোলন করা হয়েছে।


সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, প্রতিষ্ঠাতা সদস্য মরহুম বুলবুল ফারুকের মৃত্যুর পর তার পরিবারের সদস্যদের উপেক্ষা করে স্কুল পরিচালনা করা হয় এবং এক পর্যায়ে স্কুলের হিসাব থেকে বিপুল পরিমাণ অর্থ উত্তোলন করা হয়। এতে প্রতিষ্ঠানটির আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।


ভুক্তভোগীদের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাওয়া যায়নি। ফলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ও প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে তারা দাবি করেন।


সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।


তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।##

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages