সিনিয়র সহকারী জজ আদালত আদেশ অমান্য করে জায়গা দখলের অভিযোগ - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, June 2, 2026

সিনিয়র সহকারী জজ আদালত আদেশ অমান্য করে জায়গা দখলের অভিযোগ

 


মোঃ আছাদুজ্জামান লিটন 

বিশেষ প্রতিনিধিঃ


সাতক্ষীরার শ্যামনগরে সিনিয়র সহকারী জজ আদালতের আদেশ অমান্য করে বিরোধপূর্ণ জমি দখলের অভিযোগ উঠেছে। কাশিমাড়ি ইউনিয়নের ঘোলা গ্রামের মৃতঃ মোজাহার আলি মোল্লা পুত্র 

মো: নূরুজ্জামান মোল্লার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ঘোলা

 মৌজায় চলমান মামলা নং- দেং-১৮৩/২৫ ও দেং-১৮৫/২৫ যাহার সর্বশেষ আদেশে বিবাদীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা থাকা স্বত্তেও ৩১ মে ২০২৬ জোরপূর্বক মৃত আমজাদ আলী মোড়ল এর পুত্র মো: আব্দুল্লাহ মোড়ল এবং মৃত আব্দুল করিম মোল্লার পুত্র আমিনুর মোল্লা এর নেতৃত্বে ১৫-২০ জন দখলের চেষ্টা চালায়।

দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় সিনিয়র সহকারী জজ আদালত উক্ত জমির বর্তমান স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশ দেন। তবে আদালতের সেই নির্দেশনা উপেক্ষা করে প্রতিপক্ষ সম্প্রতি জমিতে প্রবেশ করে দখলের চেষ্টা চালায় এবং সেখানে স্থাপনা নির্মাণের উদ্যোগ নেয় বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী পক্ষের দাবি, আদালতের আদেশ কার্যকর থাকা অবস্থায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা সম্পূর্ণ বেআইনি। তারা অভিযোগ করেন, প্রতিপক্ষ প্রভাব খাটিয়ে জমির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে, ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, জমি নিয়ে বিরোধের কারণে এলাকায় দীর্ঘদিন ধরে অস্থিরতা চলছে। আদালতের রায় বা পরবর্তী নির্দেশনার অপেক্ষা না করে কোনো পক্ষের একতরফা পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। শ্যামনগর থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, আদালতের আদেশ অমান্য করে কেউ আইন নিজের হাতে তুলে নিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ভুক্তভোগী পরিবার আদালতের আদেশ বাস্তবায়ন এবং বিরোধপূর্ণ জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages