আদালতের মাধ্যমে আপোসে মামলা প্রত্যাহার, আসামী খালাস - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, June 2, 2026

আদালতের মাধ্যমে আপোসে মামলা প্রত্যাহার, আসামী খালাস

 


বিশেষ প্রতিনিধি,মোঃ কামাল উদ্দিন:

​যশোরের কেশবপুর আমলী আদালতে আপোষ-মিমাংসার ভিত্তিতে একটি ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে। মামলার বাদী নিজে আদালতে উপস্থিত হয়ে আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন এবং আসামীকে মামলা থেকে খালাস প্রদানের আদেশ দেন।

​আদালত সূত্রে জানা গেছে, উপজেলার সি.আর-৩১৯/২৬ নম্বর মামলায় বাদী এস এম এবাদত সিদ্দিক বিপুল আসামী নূর আহম্মেদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০ (প্রতারণা) এবং ৫০৬ (২) (criminal intimidation বা অপরাধমূলক হুমকি) ধারায় একটি মামলা দায়ের করেছিলেন।

​গত ২৪ মে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাকিব আহম্মেদ ইমনের আদালতে বিশেষ প্রার্থনায় মামলার নথি পেশ করা হয়। এ সময় বাদী এস এম এবাদত সিদ্দিক বিপুল তাঁর আইনজীবীর মাধ্যমে আদালতে একটি লিখিত দরখাস্ত জমা দেন। দরখাস্তে বাদী উল্লেখ করেন, আসামীর সাথে স্থানীয়ভাবে তাঁদের আপোষ-মিমাংসা হয়ে গেছে। ফলে তিনি আর মামলাটি চালিয়ে যেতে ইচ্ছুক নন এবং এটি প্রত্যাহার করতে চান।

​পরবর্তীতে আদালত বাদীর হলফনামা পাঠ করেন এবং তাঁর জবানবন্দী গ্রহণ করেন। বাদীর প্রত্যাহারের দরখাস্ত, মামলার নথি ও গৃহীত জবানবন্দী পর্যালোচনা করে আদালত সন্তোষ প্রকাশ করেন এবং মামলাটি প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন।

​আদেশে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাকিব আহম্মেদ ইমন উল্লেখ করেন, বাদীর প্রত্যাহারের দরখাস্তটি মঞ্জুর করে মামলাটি প্রত্যাহার করা হলো এবং আসামীকে এই মামলা থেকে খালাস প্রদান করা হলো। একই সাথে আদালত সমনের প্রসেস রিকল (ফেরত) করার এবং মামলাটি নথিজাত করে সংরক্ষণের নির্দেশ দেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages