এসো আলোর সন্ধানে যুব সংগঠনের সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, July 11, 2026

এসো আলোর সন্ধানে যুব সংগঠনের সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা



আশরাফুল আহমদ, সিলেট প্রতিনিধি :


সামাজিক ও মানবিক সংগঠন “এসো আলোর সন্ধানে যুব সংগঠন”-এর  সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটি ২০২৬-২০২৭ বর্ষের ঘোষণা করা হয়েছে।


সংগঠনের কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে নবগঠিত এই কমিটি আগামী মেয়াদে সিলেট বিভাগের বিভিন্ন সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করবে।

ঘোষিত কমিটিতে মোঃ আশরাফুল আহমদ সভাপতি, মোঃ জাবেদ আহমদ সিনিয়র সহ-সভাপতি, মোঃ আলী হায়দার জামী, মোছাঃ ইমরানা আক্তার ইমা ও মোঃ শেখ সুহিন মিয়া সহ-সভাপতি এবং মোছাঃ আতিয়া শারমিন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।


এছাড়া মোঃ সাহেদ আহমদ, মোঃ ফয়সল আহমদ ও আব্দুল কুদ্দুস যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ বুরহান উদ্দিন সাংগঠনিক সম্পাদক এবং আব্দুর রহমান, মোঃ মইনুল ইসলাম ও আজহারুল ইসলাম যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।


কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— আরিয়ান জুম্মান সামি (কোষাধ্যক্ষ), মোছাঃ মুক্তা মনি তালুকদার (মহিলা বিষয়ক সম্পাদক), মোঃ নাজমুল ইসলাম (প্রচার ও মিডিয়া সম্পাদক), মোঃ তোফায়েল আহমদ (তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক), রুমা আক্তার (সমাজ কল্যাণ সম্পাদক), মোঃ মাহমুদুল হাসান নাঈম (পাঠাগার বিষয়ক সম্পাদক), মোঃ রাকিবুল হাসান (শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক), বেলাল আহমদ সিয়াম (ক্রীড়া সম্পাদক), মোঃ সায়মন মিয়া (ধর্ম বিষয়ক সম্পাদক), মোঃ আফজাল উদ্দীন (দপ্তর সম্পাদক) এবং মোঃ রিদওয়ান আহমদ (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক)।


কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান মাহদি, মোঃ রাহাত আহমদ, মোঃ ইকবাল হোসেন, মোঃ মারজু আহমদ, মোঃ ইকবাল হোসাইন, মোঃ নাহিদুল ইসলাম ও মোঃ জামিল আহমদ।


এ উপলক্ষে সংগঠনের প্রধান উপদেষ্টা ও আজীবন সদস্য, সাবেক পিপি অ্যাডভোকেট মো. নবী হোসেন এবং সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নবী হোসেন নবগঠিত সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটির অনুমোদিত কপি (স্বাক্ষরিত পত্র) সভাপতি মোঃ আশরাফুল আহমদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন।


সংগঠনের নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সমাজসেবা, মানবিক কার্যক্রম, যুব উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সিলেট বিভাগে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে। তারা সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages