স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুর কাজীপাড়ার মোঃ শাহিনুর রহমান (২৫) বছরের পর বছর প্রশাসনের নাকের ডগায় গাঁজা ও ইয়াবা ব্যবসা করে যাচ্ছে। বেশ কয়েক বার মাদকসহ গ্রেফতার হয়েছে কিন্তু বন্ধ হয়নি তার মাদকের ব্যবসা। শাহিন নিজে শহরে একটি শক্তিশালী মাদকের সেন্টিগেট চালায়। শহরের বিভিন্ন পয়েন্টে মাদক ডেলিভারির জন্য শাহিনের রয়েছে ৫/৭ জনের একটি গ্ৰুপ এগ্ৰুপের সকল সদস্যরা শহরের চিহ্নিত মাদক সেবী। সে সব পয়েন্টের মধ্যে উল্লেখযোগ্য বেশ কয়েকটি পয়েন্টের নাম উল্লেখ করা হলো : সুলতানপুর কাজীপাড়ার মোড়, সুলতানপুর ক্লাব মাঠ,নাবারুন স্কুল মোড়, শহীদ আব্দুর রাজ্জাক পার্ক, মুনজিতপুর রথখোলা বিল, ইত্যাদি। শাহিনের ডানহাত হিসাবে পরিচিত শহরের চিহ্নিত মাদক সেবী চল্লু। একাধিক বিবাহের অধিকার শাহিন বর্তমান ছোট স্ত্রী কে সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন এলাকায় বাড়িভাড়া নিয়ে এসব ব্যবসা চালিয়ে যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন মাদক সেবী প্রতিবেদক কে জানান, শাহিনের মোবাইল ফোন যোগাযোগ করলে শহরের যেকোনো একটি পয়েন্টে নাম বলে দেয়। তারপর শাহিনের মাদক সেবী সেন্টিগেটের সদস্যরা সেই পয়েন্টে মাদক পৌঁছে দেয়।
এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান,দেশব্যাপী সকাল শ্রেণীপেশার মানুষ আজ মাদকের ভয়াল থাবায় আক্রান্ত। ভবিষ্যৎ প্রজন্ম কে বাঁচাতে হলে একটি সুন্দর মাদক মুক্ত সমাজ গঠনের বিকল্প নেই। সে জন্য এসব মাদক সেন্টিগেটের প্রধান কে অতি দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

No comments:
Post a Comment