সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে সাতক্ষীরা শহরের সিলভার জুবলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন এবং সিলভার জুবলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জি। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

No comments:
Post a Comment