আব্দুল্লাহ আল মাফুজ :
গ্রাহকদের সংগে সম্পর্ক আরও সুদৃঢ় করা, আন্তর্জাতিক মানের লুব্রিকেন্টস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বাজার সম্প্রসারনের লক্ষে মেঘনা পেট্টোলিয়াম লিমিটেডের বাজারকৃত আন্তর্জাতিক ব্রান্ড ব্রিটিশ পেট্টোলিয়াম (বিপি) এর উদ্যোগে সাতক্ষীরায় বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই, ২০২৬) নগরের 'সোনার বাংলা চাইনিজ রেস্টুরেন্টে' অনুষ্ঠিত এ সমাবেশে সাতক্ষীরা অঞ্চলের ডিলার,উপ-পরিবেশক,মোটর পার্টস ব্যবসায়ী, ট্রাক,বাস মালিক, অটোমোবাইল ওয়ার্কসপ মালিক এবং বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিপি লুব্রিক্যান্টসের গুণগত মান, আধুনিক প্রযুক্তি, সঠিক ব্যবহার এবং বাজারের ক্রমবর্ধমান চাহিদা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সাতক্ষীরা জেলায় একমাত্র বিপি বাদশা ডিলার ও হক ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ ফিরোজ আলমের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা বলেন, উন্নতমানের লুব্রিক্যান্ট একটি যানবাহনের ইঞ্জিনের কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং ইঞ্জিনের স্থায়িত্ব নিশ্চিত করে। আন্তর্জাতিক মানসম্পন্ন বিপি লুব্রিক্যান্ট দীর্ঘদিন ধরে গ্রাহকদের আস্থা অর্জন করে আসছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের খুলনা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক এস. এম. জিয়াউর রহমান। তিনি কোম্পানির প্রতিস্ঠিত ও Mission, Vision এবং পেট্রোলিয়াম পণ্য ও বিপি লুব্রিক্যান্টের বিভিন্ন গ্রেড সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শক্তি। সেই আস্থা আরও সুদৃঢ় করতে দেশজুড়ে ডিলার, পরিবেশক ও গ্রাহকদের নিয়ে ধারাবাহিকভাবে এ ধরনের সমাবেশের আয়োজন করা হচ্ছে। তিনি বাজারে নকল ও নিম্নমানের লুব্রিক্যান্ট সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং সাতক্ষীরায় কোম্পানির অনুমোদিত বাদশা ডিলার হক ট্রেডার্স থেকে আসল বিপি পণ্য কেনার পরামর্শ দেন।
কোম্পানির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ মেহেদী হাসান (ডেপুটি ম্যানেজার, সেলস), মোঃ ফারুক হোসেন (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সেলস) এবং মোঃ নওরোজ হাসান তালুকদার (সেলস অফিসার) প্রমুখ। জনাব মেহেদী হাসান মাঠ পর্যায়ে বিক্রয় কার্যক্রম, গ্রাহকসেবা এবং ভবিষ্যত বাজার সম্প্রসারন পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ ফারুক হোসেন জনা মো: ফারুক হোসেন, এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ( সেলস)। বিপি'র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, জনাব আহসান হাবিব সরকার মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে আন্তর্জাতিক ব্র্যান্ড BP-এর ইতিহাস, লুব্রিক্যান্টের বৈশিষ্ট্য ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেন।
সমাবেশে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা বিপি লুব্রিক্যান্টের গুণগত মান ও বিক্রয়-পরবর্তী সেবার প্রশংসা করেন। তারা ভবিষ্যতেও এ ধরনের গ্রাহক সমাবেশ, প্রশিক্ষণ ও মতবিনিময় সভার নিয়মিত আয়োজনের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অংশগ্রহনকারীদের সংগে মতবিনিময়, প্রশ্নোত্তর পর্ব, কুইজ প্রতিযোগিতা এবং সৌজন্য উপহার প্রদান করা হয়। উপস্থিত ব্যবসায়ীরা বিপির সঙ্গে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।

No comments:
Post a Comment