বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতি : বাঁশ ও গোবর সার কাণ্ডে সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, July 17, 2026

বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতি : বাঁশ ও গোবর সার কাণ্ডে সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

 

শেখ রেজাউল ইসলাম বাবলু :


গাছের চারা বিতরণে অনিয়ম দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্রকে স্ট্যান্ড রিলিজ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৬ জুলাই) অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত পত্রে এ আদেশ জারি করা হয়। আদেশে আগামী ২২ তারিখের মধ্যে তাকে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় যোগদান করতে বলা হয়েছে। 


গেল ১৬ জুন সাতক্ষীরা সদর উপজেলায় কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেন আবু সাঈদ শুভ্র। ২৯ জুন সরকারের বৃক্ষরোপন কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণের সময় বাঁশ ও গোবর সার বিতরণে অনিয়ম দুর্নীতির আশ্রয় নেন। ৫০ টাকা মূল্যের প্রতি পিস বাঁশের খুটি বিতরণের কথা থাকলেও কৃষকদের অভিযোগ, ১০ থেকে ২০ টাকা মূল্যের বাঁশের খুঁটি, ৬শ টাকার গোবর জৈব সার পরিবর্তে ৪৮০ টাকা মূল্যের কোম্পানীর সার বিতরণ করেন এই কর্মকর্তা। ১২শ কৃষকের মাঝে গাছের চারা বিতরণে হাতিয়ে নেন কয়েক লাখ টাকা।


এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর ঘটনার তদন্ত শুরু করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অবশেষে বাঁশ ও গোবর সার কাণ্ডে এই কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করে দপ্তরটি। এদিকে, দুর্নীতির খবর প্রকাশের পর কতিপয় সংবাদিককে টাকার বিনিময়ে ম্যানেজ করে নিজের পক্ষে প্রচারণা চালান অভিযুক্ত কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র। দুর্নীতি আড়াল ও শাস্তিমূলক ব্যবস্থা ঠেকাতে নানা মহলে চালিয়েছেন দেন দরবার।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages