মোংলায় ওয়াইল্ডটিম ও ফ্রেন্ডশিপ কতৃক ওরিয়েন্টেশন প্রোগ্রাম - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, July 22, 2026

মোংলায় ওয়াইল্ডটিম ও ফ্রেন্ডশিপ কতৃক ওরিয়েন্টেশন প্রোগ্রাম





মোঃ মহিম ইসলাম মোংলা প্রতিনিধিঃ

মোংলা উপজেলা চিলা ইউনিয়নের জয়মনিতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম ফর কমিউনিটি হেলথ সার্ভিস ডেলিভারি অনুষ্ঠিত হয়।


মঙ্গলবার (২১ জুলাই) মোংলার জয়মনি ওয়াইল্ডটিম কনজারভেশন বায়োলজি সেন্টারে হেল্থ ক্যাম্পে দিনব্যাপী শতাধিক মানুষ বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেয়া হয় এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়।


 অতিথি উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমি বলেন" ফ্রেন্ডশিপ ও ওয়াইল্ডটিমের  এই আয়োজন প্রশংসার দাবিদার। নিয়মিত এই আয়োজন অব্যাহত থাকলে। এই সুন্দরবনের পাশ্ববর্তী অঞ্চলের মানুষ খুবই উপকৃত হবে। উপকলের অঞ্চলের মায়েদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এই ধরনের আয়োজন খুবই ফলপ্রসূ। এই মেডিকেল ক্যাম্প এমনভাবে অব্যাহত রাখার হবে।  উপকূলীয় এলাকাকটি স্বাস্থ্য সেবা থেকে অনেকটা পিছিয়ে রয়েছে। তাই অনেক নারীরা প্রসূতিকালিন সময় এই স্যাটেলাইট ক্লিনিক থেকে সেবা নিয়ে সুস্থ থাকতে পারবে এবং ঝুঁকিমুক্ত থাকবে।


এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমি, বিশেষ অতিথি ছিলেন ফ্রেন্ডশীপ প্রতিনিধি ডাঃ মোঃ হাসানুজ্জামান সরকার, চাঁদপাই স্টেশনের স্টেশন অফিসার হামিদুর রহমান, উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন সি,এম,সি সভাপতি মোঃ ফারুক হোসেন হাওলাদার।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages