সাতক্ষীরা প্রতিনিধি: নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে 'মিনিস্টার (প্রেস)' পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সাতক্ষীরার কৃতি সন্তান মো: সাইদুর রহমান। গত ১৯ জুলাই ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, অন্যান্য পেশা ও প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ১ বছরের জন্য তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সাইদুর রহমানের এই অর্জনে আনন্দ প্রকাশ করে সোমবার (২০ জুলাই) রাত ৯টায় সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষ ও পথচারীদের ও জেলা বিএনপির নেতা কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনজুরুল আলম বাপ্পীর নেতৃত্বে এ মিষ্টি বিতরণ করা হয়। এ সময় শহর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মহিউদ্দিন কুরাইশ মহি, সিটি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, শহর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মো. নাহিদ হাসানসহ জেলা, পৌর ও সদর থানা কমিটির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment