দেবহাটায় উল্টো রথ টানের মধ্য দিয়ে সমাপ্ত হলো জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, July 24, 2026

দেবহাটায় উল্টো রথ টানের মধ্য দিয়ে সমাপ্ত হলো জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব

 


মোমিনুর রহমান:


সপ্তাহব্যাপী নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দেবহাটায় শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ও উল্টো রথযাত্রা।

 রথের রুট উল্টো রথযাত্রার দিন দেবহাটার পারুলিয়া সার্বজনীন রাধা গোবিন্দ মন্দির থেকে রথটি শুরু হয়ে সখিপুর ও পারুলিয়া মেইন সড়ক প্রদক্ষিণ করে পারুলিয়া ঘোষপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে পৌঁছায় এবং পরবর্তীতে পুনরায় সার্বজনীন রাধা গোবিন্দ মন্দিরে এসে শেষ হয়।

ধর্মীয় বিশ্বাস ও পৌরাণিক প্রেক্ষাপট

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, জগন্নাথ দেব হলেন 'জগতের নাথ' বা ঈশ্বর যিনি বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর। তাঁর অনুগ্রহ লাভ করলে মানুষের মুক্তিলাভ ঘটে এবং জীবরূপে আর জন্ম নিতে হয় না। এই প্রগাঢ় বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা স্থাপন করে এই বিশেষ যাত্রা উদযাপন করা হয়।

পৌরাণিক কাহিনীর সূত্র ধরে জানা যায়, সত্যযুগে ইন্দ্রদ্যুম্ন রাজার স্ত্রী গুণিচাকে শ্রীকৃষ্ণ প্রতিবছর নয় দিন তাঁর কাছে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির স্মরণে এবং তা পালনের উদ্দেশ্যে রথযাত্রা ও উল্টো রথযাত্রায় বিভিন্ন মন্দির ও ধর্মীয় সংগঠন নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

দিনব্যাপী অনুষ্ঠানমালা

উল্টো রথযাত্রা উপলক্ষে শুক্রবার সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতা শুরু হয়। দিনজুড়ে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে উল্লেখযোগ্য ছিল:হরিনাম সংকীর্তন বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ শ্রীমদ্ভাগবত গীতা পাঠ ও ভাগবৎকথা পদাবলি কীর্তন ও আরতি কীর্তন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মহাপ্রসাদ বিতরণ

শুক্রবার বিকেলে একটি বিশাল শোভাযাত্রার মধ্য দিয়ে উল্টো রথযাত্রা সম্পন্ন হয়। যাত্রা শেষে ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে সপ্তাহব্যাপী এই ধর্মীয় মহোৎসবের শান্তিপূর্ণ ও সার্থক সমাপ্তি ঘটে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages