এস এম পলাশ :
সাতক্ষীরায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তনে অভিযোজন বিষয়ে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সকাল ১১টায় শহীদ নাজমুল সরণির ম্যানগ্রোভ সভা ঘরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
‘স্ট্রেংদেনিং ডিজ্যাবিলিটি-ইনক্লুসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেসিলিয়েন্স কমিউনিটিস প্রজেক্ট’-এর আওতায় কর্মশালার আয়োজন করে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন। এতে সহযোগিতা করে কমনওয়েলথ ফাউন্ডেশন।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সহসভাপতি ফারুক মাহবুব, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, রুহুল কুদ্দুস, বর্তমান যুগ্ম সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ বিশ্বাস, অর্থ সম্পাদক মুহা. জিল্লুর রহমান, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক আখতারুজ্জামান, গোলাম সরওয়ার, আবু বকর, ইদ্রুজ্জামান ইদ্রিস, ইব্রাহিম খলিল, এস কে কামরুল হাসান, জাহিদুর রহমান পলাশ, সিয়ামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও গণমাধ্যমকর্মীরা।
এ সময় এজেন্ট ইনক্লুশন অফিসার বিল্ড্রেন রেমা, ব্রিটেক অফিসার পার বক্কার সিদ্দিক এবং প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা আলবার্ট সল্লাহ উপস্থিত থেকে কার্যক্রমে অংশ নেন
কর্মশালায় বক্তারা বলেন, দুর্যোগের সময় প্রতিবন্ধী ব্যক্তিরা নানা ধরনের ঝুঁকি ও বৈষম্যের মুখোমুখি হন। তাই দুর্যোগ ঝুঁকি হ্রাস, প্রস্তুতি, উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে জনসচেতনতা সৃষ্টি এবং সঠিক তথ্য প্রচারে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে কার্যকর ও টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে। প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীল সমাজ গঠনে গণমাধ্যম, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

No comments:
Post a Comment