সাতক্ষীরা আঞ্চলিক প্রেস ক্লাবের প্রচার সম্পাদক আব্দুল মজিদ সড়ক দুর্ঘটনায় আহত - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, July 20, 2026

সাতক্ষীরা আঞ্চলিক প্রেস ক্লাবের প্রচার সম্পাদক আব্দুল মজিদ সড়ক দুর্ঘটনায় আহত

 




জিয়াউর রহমান :

আশাশুনি টু সাতক্ষীরা সড়কের চিলেডাঙ্গা মোড়ে মোটর সাইকেলের ধাক্কায় গাভী গরুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে সাংবাদিক আব্দুল মজিদ  , ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। রবিবার (১৯ জুলাই) বিকাল পৌণে ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আশাশুনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়ার হাউজ ইন্সপেক্টর ও স্টেশনের ইনচার্জ মোঃ ইলিয়াছ জানান, ঘটনার সময় সাতক্ষীরার দিক থেকে শ্রীউলা ইউনিয়নের কলীমাখালী গ্রামের মৃত আনসার আলী মোড়লের ছেলে গ্রাম ডাক্তার ও সাংবাদিক আব্দুল মজিদ মোড়ল (৪৬) আশাশুনির দিকে আসতেছিলেন। চিলেডাঙ্গার মোড়ের কাছে পৌছলে সড়কে উপর এলোমেলো ভাবে থাকা কয়েকটি গরু পার হতে গিয়ে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহত  সাংবাদিকে  উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির ব্যবস্থা করি। দুর্ঘটনা কবলিত গাভীটি পরে মারা গেছে বলে জানাগেলেও গাভীটির মালিকের নাম জানা সম্ভব হয়নি। সাতক্ষীরা  আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি মোঃ জিয়াউর রহমান সহ প্রেস ক্লাবের  সকল নেতৃবৃন্দ  সাংবাদিক মুজিব ভাইয়ের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages