কালিগঞ্জ কাশেমপুরে বিবাহ রেজিস্ট্রারের বিরুদ্ধে নানা অভিযোগ - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, July 13, 2026

কালিগঞ্জ কাশেমপুরে বিবাহ রেজিস্ট্রারের বিরুদ্ধে নানা অভিযোগ



 নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৬ নাম্বার নলতা ইউনিয়নের কাশেমপুর গ্রামের এক বিবাহ রেজিস্টারের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ উঠেছে। অভিযুক্ত বিবাহ রেজিস্টার রুহুল আমিন কাশিমপুর গ্রামের মৃত শের আলী সরদারের ছেলে। ভুক্তভোগী কাশেমপুর গ্রামের রুবেল হোসেন জানান তার মেয়ের বিবাহ রেজিস্টার করতে তার কাছ থেকে ২৫০০ টাকা নেয় রুহুল আমিন কিন্তু   বিবাহের কাগজপত্র চাইলে বিভিন্ন ভাবে তালবাহানা করতে থাকে ।

গত ১০ বছরেও তার মেয়ের বিবাহের কাবিননামা দেয়নি বিবাহ রেজিস্টার রুহুল আমিন। একই এলাকার আতা আলী সরদার জানায় তার কাছ থেকে বিবাহ রেজিস্ট করতে মোটা আংকের টাকা নিয়ে ৩ বছরেরও তার কাবিননামাটি দেয়া হয়নি। একই অভিযোগ করেন ওই এলাকায় আনারুল ইসলাম তার কাছ থেকেও মোটা অংকের টাকা নিয়ে ২ বছর আগে বিবাহ রেজিস্ট করে কিন্তু তার কাবিননামাটি আজও পর্যন্ত দেয়নি অভিযুক্ত রুহুল আমিন। এখানেই শেষ নাই তার বিরুদ্ধে বাল্যবিবাহ রেজিস্টারের অভিযোগ করেছেন এলাকাবাসী। এ ব্যাপারে অভিযুক্ত রুহুল আমিনের কাছে অভিযোগের বিষয় জানতে চাইলে তিনি বলেন তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সত্য নয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages