নিজস্ব প্রতিবেদক :
শহরে ভ্রাম্যমাণ মাদক ব্যবসার হিড়িক। সাতক্ষীরা শহরের গুরুত্বপূর্ন স্থানের আসে পাশে এসব মাদক ব্যবসায়ীদের ঠিকানা। সারাদেশে মাদকের ভয়াল থাবা থেকে যখন বাঁচতে মাদকের বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ। সীমান্তে বিজিবির কঠোর নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ভূমিকা প্রসংসার দাবিদার। ফসকে যাওয়া গুটিকয়েক মাদক ব্যবসায়ীদের জন্য ম্লান হয়ে যাচ্ছে সব প্রসংসনীয় কর্মকাণ্ড।
শম্ভু শহরের ভাসমান মাদক ব্যবসায়ীদের মধ্যে অন্যতম। একজুগের আধিক সময় ধরে শহরের গুরুত্বপূর্ন স্থান রাধানগর ব্রিজের পূর্ব পাশে নেট টেলিকম সংলগ্ন একটি মুদির দোকানে ব্যবসা করে আসছে। একাধিক বার আটক হয়েছে শম্ভু রয়েছে একাধিক মাদকের মামলা। গতকাল বুধবার বিকালে শহরের ৪নং ওয়ার্ডের পিএন স্কুলে সংলগ্ন এলাকায় স্থানীয়দের অভিযানে মাদক সহ আটক হয়। এসময় তাকে তার পরিবারের সদস্যদের কথা চিন্তা করে মাদক বিক্রি বন্ধের শত ছেড়ে দেয়। কিন্তু বন্ধ হচ্ছে না শম্ভুর মাদক বিক্রি।
ন্যশনাল ব্যাংকের গলিতে আলী জামান (৫০) তার নামে রয়েছে একাধিক মাদকের মামলা। তার বাড়িতে বসে ভয়াল নেশা ইয়াবার আসর। পুলিশের সদস্যরা একাধিক বার আটক করলেও জামিনে মুক্তি পেয়ে আবার ও জড়িয়ে পড়ে মাদক ব্যবসায়। মোবাইল যোগাযোগ করে মাদক পৌছে দিচ্ছে মাদক সেবীদের ঘরে ঘরে।
শাহীন শহরের সুলতানপুর এলাকায় বাসিন্দা। সেও একজন ভাসমান মাদক ব্যবসায়ী। গাঁজা ও ইয়াবা শহরের ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে সাপ্লাই দিয়ে থাকে। শহরের বিভিন্ন এলাকায় বাড়ি ভাড়া নিয়ে স্বামী-স্ত্রীর দুই জনেই মাদকের কারবার চালিয়ে যাচ্ছে।
এবিষয়ে এলাকাবাসী সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

No comments:
Post a Comment