শ্যামনগরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: ১৫ লাখ টাকার ভারতীয় মাদক ও প্রসাধনীসহ আটক ২ - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, July 23, 2026

শ্যামনগরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: ১৫ লাখ টাকার ভারতীয় মাদক ও প্রসাধনীসহ আটক ২

 


মোমিনুর রহমান:

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ এলাকায় র‍্যাব-৬ এর বিশেষ অভিযানে ১৫ লাখ টাকার অবৈধ ভারতীয় মাদক ও কসমেটিক্সসহ মো. সুমন (২৫) ও ইসমাইল মোড়ল (৩০) নামের দুই কারবারিকে আটক করা হয়েছে।



অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াদের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নিজ নিজ বাড়ি থেকে আসামিদের আটক করা হয়।

 পরবর্তীতে তাদের দেওয়া তথ্যে চুনা নদীর চর থেকে বস্তাভর্তি ভারতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেট, যৌন উত্তেজক ট্যাবলেট, অ্যাসকোরিল সিরাপ এবং বিভিন্ন কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।


আটককৃতরা হলেন 

 মো. সুমন হোসেন পানখালী গ্রামের হাকিম গাজীর ছেলে।

 ইসমাইল মোড়ল পূর্ব কালিনগর গ্রামের রাশিদুল মোড়লের ছেলে।

শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী আটকের সত্যতা নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামিদের আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলহাজতে পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages