শ্যামনগর থানা অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে উপজেলা জিএসএ-র সৌজন্য সাক্ষাৎ - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, July 16, 2026

শ্যামনগর থানা অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে উপজেলা জিএসএ-র সৌজন্য সাক্ষাৎ

 



 আব্দুর রশিদ সাতক্ষীরা : শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাঠোয়ারী,এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন গণসংহতি আন্দোলন জিএসএ, শ্যামনগর উপজেলা শাখার নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন গণসংহতি ~আন্দোলনের জাতীয় পরিষদের~ সদস্য ও সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ আলফাত হোসেন, শ্যামনগর উপজেলা শাখার আহ্বায়ক জিএম মাহফুজ, সদস্য সচিব মোঃ মনিরুল ইসলাম।গনসংহতি  আন্দোলনের সাতক্ষীরা জেলা শাখার সদস্য  ও  বিশিষ্ট সাংবাদিক মোঃ আব্দুর রশিদ। সাক্ষাৎকালে বলে।মাদকের বিরুদ্ধে  গনসংহতি আন্দোলন আপনার সহযোগিতা জনগনের সাথে নিয়া মাদকের মরন থাবা থেকে যুব সমাজকে রক্ষা করবো।আমরা গণসংহতি আন্দোলনের নেতা কর্মীরা। উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে শ্যামনগরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অপরাধ দমনে প্রশাসনের কার্যক্রম, সামাজিক সম্প্রীতি, জননিরাপত্তা এবং সাধারণ মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে মতবিনিময় হয়।

গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে রাজনৈতিক দল, প্রশাসন এবং সচেতন নাগরিকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি এবং দেশবিরোধী যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি, আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং রাজনৈতিক ভিন্নমত প্রকাশের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

নেতৃবৃন্দ আরও আশা প্রকাশ করেন যে, শ্যামনগর থানা জনগণের আস্থা ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে নিরপেক্ষতা, পেশাদারিত্ব এবং আইনানুগ দায়িত্ব পালনের মাধ্যমে শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages