সাতক্ষীরা মেডিকেলে আউটসোসিং কর্মচারি নিয়োগে ষড়যন্ত্রের অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, July 15, 2026

সাতক্ষীরা মেডিকেলে আউটসোসিং কর্মচারি নিয়োগে ষড়যন্ত্রের অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ

 


সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে জনবল নিয়োগের পর চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে আউটসোসিং কর্মচারিরা। বুধবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে হাসপাতাল চত্বরে বিক্ষোভ করেন তারা।


বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আউটসোসিং কর্মচারি আতাউর রহমান, শেখ সুমন, সালমা খাতুন, জুলাই যোদ্ধা জিল্লুর রহমানসহ আরও অনেকে।


বক্তারা বলেন, ৮ থেকে ১০ বছর স্বেচ্ছাশ্রমে কাজ করার পর সরকারি নিয়মে সম্প্রতি আউটসোসিং হিসেবে ৫৪ জনকে স্বল্প বেতনে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একটি মহল স্বার্থ হাচিল করতে আমাদের নিয়োগ বাতিল করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত। আমরা এই ষড়যন্ত্রের প্রতিবাদ জানাচ্ছি। অপপ্রচার করা হচ্ছে, হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের নিকট হতে সুবিধা নিয়ে নিয়োগ দিয়েছে। আমরা বলতে চাই, নিয়োগে আমরা কাউকে কোনরুপ অর্থ প্রদান করিনি। বরং আমাদের যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুশিয়ারি দেন বক্তারা।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages