সাতক্ষীরা সদরের ফিংড়ীর ডারার খালে অবৈধ নেট পাটা দিয়ে পানির গতিপথ রোধের অভিযোগ। - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, August 5, 2026

সাতক্ষীরা সদরের ফিংড়ীর ডারার খালে অবৈধ নেট পাটা দিয়ে পানির গতিপথ রোধের অভিযোগ।

 জিয়াউর রহমান :  সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ডারার খালে


অবৈধ নেট পাটা দিয়ে পানির গতিপথ রোধের অভিযোগ পাওয়া গেছে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়- ফিংড়ী ইউনিয়ন পরিষদের পশ্চিম দিকে মরিচ্চাপ নদীর অপার পাড়ে ডারার খাল প্রবহমান। উক্ত ডারার খালটি কুলিয়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডে অবস্থিত। 

সরকারী ব্যবস্হাপনায় খাল খননের পর থেকে কুলিয়া ইউনিয়নের ৩/৪ বিলের পানি এই খাল দিয়েই মরিচ্চাপ নদীতে আসে। 

এমনকি শশাডাঙা,পুটিমারি,হিজলডাঙ্গ,বলেংগাখালী, বিল শিমুলবাড়ীয়া সমুদয় মৎস্য ঘেরের পানি নিষ্কাশনের এবং লোনা পানি গ্রহনের একমাত্র পথ এই ডারার খাল।কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় কিছু মৎস্য শিকারী ডারার খালে অবৈধ নেট পাটা দিয়ে পানির গতিপথ রোধ করছে এবং সেই কারনে পানিতে ভেসে আসা পলিথিন ও বিভিন্ন নোংরা নেট পাটায় বাধাগ্রস্ত হচ্ছে এবং খালে পলি জমার একমাত্র কারণ এই অবৈধ নেট পাটা। 

পানির গতিপথ রোধের কারণে পালি জমে ইতিমধ্যে খালে চর পড়েছে। যাহা আমাদের সকলেরই ক্ষতির কারন। অনতিবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট নেট পাটা অপসারণের জোর দাবী জানিয়েছেন সচেতন কুলিয়া ও ফিংড়ী ইউনিয়নবাসী।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages