দেবহাটায় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, August 29, 2026

দেবহাটায় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত



মোমিনুর রহমান:দেবহাটায় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

দেবহাটায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে এক বিশেষ আলোচনা সভা ও সাহিত্য সন্ধা অনুষ্ঠিত হয়েছে। 

২৯ আগষ্ট শনিবার বিকাল ৪ টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন উপজেলা পাবলিক লাইব্রেরি হলরুমে স্মরণ সভা অনুষ্ঠানে দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কবি শেখ হাবিবুল বাশারএর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ আমিরুল ইসলামের সঞ্চালনায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়।


 অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্যে রাখেন জন প্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হাসান। তিনি তার বক্তব্যে বলেন, সাহিত্যের গুরুত্ব তুলে ধরেন এবং জাতীয় কবির বিদ্রোহী ও মানবিক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহবান জানান।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন কচি- কাচাঁ মেলার পরিচালক ও সভাপতি  আব্দুল বারী আল বাকী, ফেয়ার মিশনের সভাপতি ইউছুফ বিপ্লব, অধ্যাপক রাজু আহমেদ, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান,  অগ্নিবিনা সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক সোহারাফ হোসেন সবুজ, শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ও সাহিত্য পরিষদের সহ-সভাপতি প্রভাষক বাহাউদ্দীন প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন ডাঃ ছালেক রেজা,ডা: বাসনা কুমার মন্ডল,আহসান হাবিদ, আসমা খাতুন, ইউপি সদস্যা হাসিনা খাতুন ও আক্তার ঢালী প্রমুখ। 

 অনুষ্ঠানে প্রধান অতিথি দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, সাহিত্য ও সংস্কৃতির বিকাশ সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখে। তিনি সাহিত্য পরিষদের এই উদ্যোগের প্রসংশা করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages