দেবহাটায় কবি নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতি প্রতিযোগিতার উদ্বোধন - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, August 31, 2026

দেবহাটায় কবি নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতি প্রতিযোগিতার উদ্বোধন

 


মোমিনুর রহমান:

নজরুল বর্ষ উপলক্ষ্যে দেশব্যাপী প্রাথমিক,কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের উদ্বোধন করা হয়েছে। 

৩১শে অগাস্ট রোজ সোমবার সকাল ১০:৩০ মিনিটে উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


 অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার  মিলন সাহার সভাপতিত্বে ও উপজেলা  ইন্সট্রাক্টর ইউপিইটিসি মহিতোষ কর্মকারের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার তদন্ত কর্মকর্তা রেজাউল করিম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য  মহিউদ্দিন সিদ্দিকী, সাতক্ষীরা জেলা জামাতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা জামাতের আমির মাওলানা অলিউল ইলমাল, দেবহাটা উপজেলা সহকারী কমিশনার ভূমি আল মাহমুদ, দেবহাটা উপজেলা একাডেমি সুপার ভাইজার মিজানুর রহমান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কাজী সিদরাতুল মুনতাহা,উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা শাহীনা খাতুন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহজাহান আলী, দেবহাটা প্রেস ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, প্রেস ক্লাবের সভাপতি মীর খাইরুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল,  জুলাই যুদ্ধা মুজাহিদ বিন ফিরোজ, দেবহাটা মডেল সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষক আনুপ কুমার পাল ও আব্দুল আজিজ প্রমুখ। এই সময় পত্রিব কুরআন তেলওয়াত, গীতা পাঠ, কবিতা আবৃত্তি, নজরুল সংগীত সহ নজরুলের জীবনী নিয়ে আলোচনা করা হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages