মোঃ মোশাররফ হোসেন,নেত্রকোনা প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মদন উপজেলার ১নং কাইটাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে যুবদল নেতা মো.আবু সাইদ মিয়া নাম আলোচনায় এসেছে। নির্বাচনের প্রস্তুতি হিসেবে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। মোঃ আবু সাইদ মিয়া ৪ নং ওর্য়াডে শিবাশ্রম গ্রামের মোঃ রহিছ মিয়ার ছেলে।
তিনি দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বাড়ানোর পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে বাংলাদেশ' জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের উপজেলা ও ইউনিয়নে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন । বর্তমানে তিনি কাইটাইল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হিসেবে ব্যাপক পরিচিতি রয়েছে।
১৯৯০ সালে মোঃ আবু সাইদ মিয়া এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনে লংমার্চে যোগ দিয়ে ছিলেন,১৯৯১ সালে জাতীয়তাবাদী ছাত্রদল ইউনিয়ন শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন, ২০০৩ সালে ইউনিয়ন ছাত্রদলের সহ- সাংগঠনিক সম্পাদক ও ২০১০ সালে কাইটাইল ইউনিয়ন যুবদলের সভাপতি দায়িত্ব পালন করে,পরে উপজেলা যুবদলের সহ-সভাপতি ২০২৩ সাল পর্যন্ত। উপজেলা যুবদলের সাবেক আহবায়ক কমিটির সম্মানিত সদস্য ছিলেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক বিভিন্ন কার্যক্রমেও সক্রিয় মোঃ আবু সাইদ মিয়া। মাদকবিরোধী সচেতনতা, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা রয়েছে বলে জানান স্থানীয়রা।
নির্বাচন সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন তিনি। ভোটারদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শুনে নির্বাচিত হলে তা সমাধানের আশ্বাসও দিচ্ছেন।
চেয়ারম্যান নির্বাচিত হলে নাগরিক সেবা আরও সহজ ও স্বচ্ছ করা, যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং রাস্তাঘাটসহ ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন মোঃ আবু সাইদ মিয়া।
তিনি আর ও বলেন, মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছি। মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাইটাইল ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চাই। একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব ইউনিয়ন গড়াই আমার লক্ষ্য।
এদিকে আসন্ন নির্বাচনকে ঘিরে কাইটাইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। গণসংযোগ, মতবিনিময় ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরছেন তারা।




No comments:
Post a Comment